১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

৩৮৭ কোটি ডলার বিনিয়োগ করবে হাইনিক্স

প্রতিদিনের ডেস্ক
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় একটি নতুন কারখানা ও গবেষণাগার নির্মাণে প্রায় ৩৮৭ কোটি ডলার বিনিয়োগ করবে চিপ নির্মাতা কোম্পানি এসকে হাইনিক্স। নতুন এ কারখানায় পরবর্তী প্রজন্মের হাই ব্যান্ডউইডথ মেমোরি (এইচবিএম) চিপ ব্যাপক পরিমাণে উৎপাদন করা হবে। খবর রয়টার্স।
চিপগুলো বর্তমানে গ্রাফিকস প্রসেসিং ইউনিটগুলোয় (জিপিইউ) ব্যবহৃত হচ্ছে যা এআইনির্ভর সিস্টেমকে প্রশিক্ষণ দেয়ার জন্য ব্যবহার করা হয়। এসকে হাইনিক্স এ চিপগুলো এনভিডিয়াকে সরবরাহ করে থাকে। ২০২৮ সালের দ্বিতীয়ার্ধে নতুন কারখানাটি ব্যাপক পরিমাণে এ চিপ উৎপাদন শুরু করবে। ইন্ডিয়ানার পশ্চিম লাফায়েটের কারখানায় একটি প্যাকেজিং গবেষণা ও উন্নয়ন বিভাগও থাকবে। এটি এআই চিপের জন্য মার্কিন সরবরাহ চেইনকে শক্তিশালী করতে সহায়তা করবে বলে মনে করছেন সিইও কোয়াক নোহ-জং।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়