আকতারুজ্জামান, রূপদিয়া
যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে রাব্বি সু ষ্টোরে আগুন লেগে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। দোকান মালিক রেজাউল কান্নাস্বরে বলেন ৫ই এপ্রিল শুক্রবার দোকানের বেচা-কেনা শেষে রাত আনুমানিক ১০ টার সময় তালা বন্দ করে বাড়ি চলে যাই। পরে জানতে পারি সাড়ে এগারোটার দিকে আমার দোকানে আগুন ও ধোয়া দেখতে পান আশেপাশের লোকজন। তারা নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস এ খবর দেন। ফায়ার সার্ভিস এর ৩ টি ইউনিট তাদের দায়িত্ব পালন করে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক জানায় আমরা খবর পেয়েছি ১২টা ১০ মিনিটে। আমাদের ইউনিট সতর্কতার সাথে কাজ করেছে বলেই আগুন অন্য কোথাও ছড়িয়ে পড়তে পারেনি। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আলামত দেখে মনে হচ্ছে বিদ্যুৎ সর্টসার্কিট এর কারনে এ দুর্ঘটনা ঘটতে পারে।

