১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

জাকাতের টাকা নিতে গিয়ে পদদলিত হয়ে বৃদ্ধার মৃত্যু

প্রতিদিনের ডেস্ক:
রাজবাড়ীতে জাকাতের টাকা নিতে গিয়ে পদদলিত হয়ে ৬০ বছরের এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে রাজবাড়ী পৌর শহরের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।এখন পর্যন্ত মৃত বৃদ্ধার পরিচয় জানা যায়নি। জানা গেছে, রবিবার সকালে রাজবাড়ীর ব্যবসায়ী দেলোয়ার হোসেনের বাড়িতে জাকাতের টাকা নিতে একসঙ্গে প্রায় পাঁচ হাজার নারী-পুরুষ ভিড় করেন। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে ওই নারী মাটিতে লুটিয়ে পড়েন। সেখানে থাকা অপর এক নারী তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, ‘ওই নারীর মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তের পর এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়