১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাল্যবিবাহের আয়োজন করায় কনের পিতাকে অর্থদণ্ড

মাজহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে স্কুল পড়ুয়া এক কিশোরী। তিনি সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে এ বাল্যবিবাহ বন্ধ করেন। উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামের জামিরুল গাজী তার স্কুল পড়ুয়া মেয়েকে পার্শ্ববর্তী হরিঢালী ইউনিয়নের উত্তর সলুয়া গ্রামের জাহাঙ্গীর আলমের সাথে আনুষ্ঠানিক বিবাহের আয়োজন করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন তাৎক্ষণিক ঘটনাস্থলে যান এবং উক্ত বাল্য বিবাহটি বন্ধ করে দেন। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্য বিবাহ নিরোধ আইনে মেয়ের পিতাকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেন। এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সাবেক চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান এবং ইউপি সদস্য আবু হাসান উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়