১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

একসঙ্গে দু’জনের সঙ্গে ডেট

প্রতিদিনের ডেস্ক
২০০০ সালে মিস ইউনিভার্স হয়ে ইতিহাস তৈরি করার পর ‘আন্দাজ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় লারা দত্তের। এরপর সালমান খানের সঙ্গে ‘পার্টনার’ সিনেমায় কাজ করে সকলের নজরে আসেন। এরপর অনেক ছবিই করেছেন লারা। তবে ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় বিতর্কের মধ্যে থাকতেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুতেই দুই ব্যক্তিকে একসঙ্গে ডেট করে আবারো খবরের শিরোনামে এসেছিলেন। একদিকে, মডেল এবং অভিনেতা কেলি দর্জির সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতেন অন্যদিকে মডেল দিনো মোরিয়ার সঙ্গেও ডেটিং শুরু করেন অভিনেত্রী। লিভ-ইন রিলেশনশিপে থাকাকালীন অন্য একজনের সঙ্গে তার সম্পর্ক ছিল জানতে পেরে কেলি মিডিয়ার কাছে সত্য প্রকাশ করে দেন। এ নিয়ে অনেক বিতর্ক হয়। ভেঙে যায় কেলি ও লারার সম্পর্ক। দিনো মোরিয়াও সব জেনে লারার কাছ থেকে দূরে সরে যান।
পরে টেনিস খেলোয়াড় মহেশ ভূপতির সঙ্গে সম্পর্কে জড়িয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী। কারণ লারা যখন তার জীবনে আসেন তখন মহেশ বিবাহিত ছিলেন। ২০১১ সালে মডেল শ্বেতা জয়শঙ্করের সঙ্গে মহেশের বিবাহবিচ্ছেদ হওয়ার পর লারা তাকে বিয়ে করে নেন। বর্তমানে তাদের ঘরে একটি কন্যাসন্তান রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়