পাইকগাছায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

মাজহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
“প্রানিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটোরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ চত্তরে প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রানিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী প্রানিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে প্রদর্শনী মেলা পরিদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা- ৬ পাইকগাছা কয়রার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা অসিম কুমার দাস,পল্লী বিদ্যুৎ সমিতির ডি জি এম সিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাজান আলী শেখ, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, ইউ আর সি ইন্সট্রেক্টর ঈমান উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা বেগম। ডাঃ পপি রানি রায় ও মোঃ তরিকুল ইসলামের পরিচালনায় প্রর্দশনীতে উপজেলার বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, কবুতর, খোরগোস, হাঁস, কোয়েল, ঘোড়াসহ বিভিন্ন প্রকার প্রজাতির প্রাণীগুলো ৫০টি স্টলেগুলোতে স্থান পায়। পরে প্রর্দশনীতে বিজয়ী খামারিদের মাঝে সার্টিফিকেট ও মূল্যায়নের ভিত্তিতে খামারীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়