১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু

প্রতিদিনের ডেস্ক:
অতিরিক্ত মদপানে জনি (২৬) নামে এক লেগুনাচালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। ঈদের আগের দিন অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে মারা যায় জনি।
মৃতের স্বজনরা জানিয়েছেন, ঈদের আগের দিন ডিউটি শেষে মদপান করে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে জনি। ঈদের দিন সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।সংবাদ পেয়ে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম মুগদা হাসপাতাল থেকে তার মৃতদেহ উদ্ধার করেন এবং শনিবার (২০ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য জনির মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠান। ময়নাতদন্তের পর বিকালে স্বজনরা মরদেহটি নিয়ে যান। জনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর বরগাঁও গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ১০২টি আসনে ভোটগ্রহণ হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়