মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর
কোটচাঁদপুরের ধোপাবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার ওই ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন, অভিভাবক সদস্য ইউনুচ আলী। তিনি বলেন,গেল ২৪ মার্চ অনুষ্ঠিত হয় কোটচাঁদপুরের ধোপাবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন। নির্বাচনে আমি অভিভাবক সদস্য হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম। প্রতিপক্ষ গ্রুপ আমাকে নির্বাচনে মাঠে যেতেই দেয়নি। এমনকি আমার লোকজনকেও ভোট দেওয়া থেকে বিরত রেখেছেন। হুমকি- ধামকিও দেন প্রকাশ্যে। এ কারনে আমার লোকজন ওই নির্বাচনে ভোট দিতে না পারায় আমি নির্বাচনে পরাজিত হয়েছি। তারা আমাকে অনিয়ম করে ভোটে হারিয়েছেন। আমি উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। সাথে সাথে আবারও নির্বাচনী তফসিল ঘোষণা করে,পূরনায় ভোট গ্রহনেরও দাবি জানাচ্ছি। ইউনুল আলী ওই গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, গেল ২৪ তারিখে ম্যানেজিং কমিটির ভোট হয়েছিল। তবে অনিয়ম হয়েছে কিনা,সেটা প্রিজাইটিং অফিসার বলতে পারবেন। তিনিই ওই নির্বাচনের সার্বিক দায়িত্ব ছিলেন। নির্বাচন নিয়ে নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ হয়েছে এটা জানেন কি,এমন প্রশ্নে তিনি বলেন, না এমন কোন বিষয় আমার জানা নাই। কেবল মাত্র আমি আপনার মুখ থেকে শুনলাম। বিষয় নিয়ে কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন,অভিযোগ থাকতেই পারে। কারন যারা হেরেছেন, তারাই এ অভিযোগ হয়তো করেছেন। আমি নির্বাচনে প্রিজাইটিং কর্মকর্তা দায়িত্ব পালন করেছিলাম। খুব সুষ্ঠু সুন্দর ভাবে ভোট হয়েছে। যা সর্ব মহলে প্রসংশিত হয়েছে। এটা নিয়ে কোন কথা বলার সুযোগ নাই দাবি ওই কর্মকর্তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে বলেন,না এ ধরনের কোন অভিযোগ হয়েছে কিনা আমার জানা নাই। তবে ডাক ফাইলে থাকতে পারে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

