বোনের সঙ্গে ঝগড়া, বাবা বকা দেওয়ায় ৮ তলা থেকে লাফ স্কুলছাত্রের

প্রতিদিনের ডেস্ক
রাজধানীর কোতোয়ালির শাঁখারিবাজারের কৈলাস ঘোষ লেনের একটি বাসার আটতলা থেকে লাফিয়ে পড়ে অর্পণ কর্মকার (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। অর্পণ কলেজিয়েট উচ্চবিদ্যালয় দশম শ্রেণির ছাত্র ছিল। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বিকেল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অর্পণ কর্মকারের বাবা দীপঙ্কর কর্মকার বলেন, তুচ্ছ বিষয় নিয়ে তার বোনের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে অর্পণকে বকা দিলে সে আমার ওপর অভিমান করে বাসার ৮ তলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। আমরা তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে যাই। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানা এলাকায়। তারা কোতোয়ালির কৈলাস ঘোষ লেনের একটি বাসায় ছয় তলায় থাকেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়