১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

তানজানিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধস, নিহত ১৫৫

প্রতিদিনের ডেস্ক
আফ্রিকার দেশ তানজানিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি হচ্ছে। এতে ভূমিধসের মতো ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে দেশটিতে এখন পর্যন্ত ১৫৫ জনের প্রণাহানি হয়েছে। আহত হয়েছেন ২৩৬ জন। তানজানিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, পূর্ব আফ্রিকাজুড়েই ভারী বৃষ্টি শুরু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া সংসদে বলেছেন, এল নিনোর জলবায়ু প্যাটার্ন চলমান বর্ষাকালকে আরও খারাপ করেছে। অব্যাহত ভারী বৃষ্টির ফলে বন্যা দেখা দিয়েছে। এতে রাস্তা, সেতু ও রেলপথ ধ্বংস হচ্ছে। তিনি বলেন, প্রবল বাতাস, বন্যা ও ভূমিধসের কারণে দেশের উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এল নিনো হলো জলবায়ু প্যাটার্নের একটি প্রাকৃতিক ইভেন্ট, যা সাধারণত বিশ্বব্যাপী তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে খরা ও ভারী বৃষ্টিপাতের জন্য দায়ী। প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির ফলে দুই লাখের বেশি মানুষ ও ৫১ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইমার্জেন্সি বিভাগ ভুক্তভোগীদের উদ্ধার করছে বলেও জানান তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়