৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

‘ডেডবডি’ মুক্তি আজ

প্রতিদিনের ডেস্ক
ভৌতিক গল্পের সিনেমা ‘ডেডবডি’ দেশব্যাপী মুক্তি পাচ্ছে আজ। সিনেমাটির পরিচালক অনেক আগে থেকেই বলে আসছেন এ ধরনের ছবি বাংলাদেশে এর আগে কখনো মুক্তি পায়নি। সিনেমা দেখলেই সেটা আঁচ করতে পারবেন দর্শক। ছবিটি নিয়ে একাধিকবার চ্যালেঞ্জও ছুড়েছেন তিনি। বলেছেন, ছবিটি দেখে কোনো দর্শকের যদি ভালো না লাগে তবে সিনেমা আর বানাবেন না। এদিকে ‘ডেডবডি’ গত ঈদে মুক্তির কথা থাকলেও তারিখ পিছিয়ে দেন পরিচালক। আজ স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টারসহ দেশের বড় হলগুলোতে মুক্তি পাচ্ছে ছবিটি। ‘ডেডবডি’তে অভিনয় করেছেন ওমর সানী, মিশা সওদাগর, শ্যামল মাওলা, জিয়াউল রোশান, মিষ্টি জাহান, রাশেদ মামুন অপু, কলকাতার অনন্যাসহ অনেকেই। ইকবাল বলেন, ভুল সময় সিনেমাটি মুক্তি দিতে চাইনি বলেই ঈদে মুক্তি থেকে সরে আসি। এবারের ঈদে ১১টি সিনেমা মুক্তি পেয়েছে, যা হুমকিস্বরূপ।
আমাদের তো পর্যাপ্ত সিনেমা হল নেই। আশা করছি ‘ডেডবডি’ দর্শক ব্যাপকভাবে পছন্দ করবেন। এ ছবির অন্যতম অভিনেতা ওমর সানী বলেন, প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছি। তবে এমন চরিত্রে এবারই প্রথম কাজ করেছি। যারা বাংলা সিনেমা ভালোবাসেন তাদের হলে এসে সিনেমাটি দেখার অনুরোধ করবো। সিনেমাটি নিয়ে আমি বেশ আশাবাদী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়