১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রতিদিনের ডেস্ক
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা, ভাই শেখ হেলালসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে, একদিনের সফরে শুক্রবার (১০ মে) সকাল ৯টার পর তিনি সেখানে পৌঁছান। এর আগে সকাল ৭টা ১০ মিনিটে গণভবন থেকে সড়ক পথে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সফরে প্রধানমন্ত্রী তার নির্বাচনী এলাকায় দড়িয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। সেখানে সুবিধাবঞ্চিত কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণ এবং দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করবেন। নটুঙ্গিপাড়া উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন। এছাড়াও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে ঢাকায় ফিরবেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়