১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় অজ্ঞাত দুবৃত্তদের ছুরির কোপে যুবক খুন হয়েছে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে পৌরসভার লক্ষীপাশা গ্রামের সাংবাদিক রুপক মুর্খাজীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে লোহাগড়া থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে , উপজেলার লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহমদ মুন্সির ছেলে ভ্যান চালক ফয়সাল মুন্সি(১৭)কে সোমবার রাত সাড়ে নয়টার দিকে অজ্ঞাত দুবৃর্ত্তরা পিঠে ছুরি মেরে(চাকু )দিয়ে কুপিয়ে হত্যা করে লক্ষীপাশা গ্রামের সাংবাদিক রুপক মুর্খাজীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ফেলে রেখে যায়। পথচারীরা তার লাশ রাস্তার উপর পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। এ সময় আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, ধারনা করা হচ্ছে দুবৃর্ত্তরা ভ্যান চালক ফয়সালকে নিয়ে অন্ধকার রাস্তায় পিঠে ছুরি মেরে হত্যা করে ভ্যানগাড়ী নিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে হত্যার কারন জানা যাবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়