৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সমমনা জোটের সঙ্গে বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি

প্রতিদিনের ডেস্ক
জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। সোমবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে এ বৈঠক শুরু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাহজাহান।
উপস্থিত রয়েছেন- জাতীয়তাবাদী সমমনা জোটের এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা বাংলাদেশ মহাসচিব শাহ আহমেদ বাদল, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান আবু তাহের, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, বাংলাদেশের সাম্যবাদী দল সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়