শামীম হাসান সুজন, শরণখোলা
শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী বাজারে কৃষকের হাসি দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে প্রায় ২ লক্ষ টাকা চুরি করা দুর্ধর্ষ চোর তালা কাটা আজিজুল শেখকে (৩২) গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের বাগেরহাট পিবিআই এর সহযোগিতায় শরণখোলা থানা পুলিশ। দুর্ধর্ষ চোর তালা কাটা আজিজুল শেখর বাড়ি রামপাল উপজেলার বড় নবাবপুর গ্রামে। দুর্ধর্ষ চোর তালা কাটা আজিজুল শেখের পিতার নাম নুরুজ্জামান শেখ। তালা কাটা আজিজুল শেখ এর আগেও বিভিন্ন জায়গায় চুরি করেছেন। এজন্য তার নামে একাধিক মামলা রয়েছে।শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ.ইচ.এম কামরুজ্জামান জানান গত ১৩/০৫/২০২৪ তারিখ শরণখোলা থানায় দুর্ধর্ষ চোর আজিজুল শেখকে আসামি করে মামলা দায়ের করেন কৃষকের হাসি দোকানের মালিক ইয়ামিন হাওলাদার। মামলা দায়ের পর থেকেই তালা কাটা আজিজুলকে ধরার জন্য তথ্য-প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ পুলিশের বাগেরহাট পিবিআই এর সহায়তায় শরণখোলা থানা পুলিশ বাগেরহাট বাস স্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়। দুর্ধর্ষ চোর তালা কাটা আজিজুল শেখকে বিজ্ঞ আদালতে নেওয়ার পর রিমান্ড আবেদন করা হবে। দুর্ধর্ষ চোর তালা কাটা আজিজুলকে গ্রেপ্তার করায় কৃষকের হাসি দোকানের মালিক ইয়ামিন হাওলাদার সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশ পুলিশের বাগেরহাট পিবিআই ও শরণখোলা থানার পুলিশ সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

