নিজস্ব প্রতিবেদক
যশোরস্থ মণিরামপুর কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান গত বুধবার রাতে সিটি প্লাজার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এই কমিটি যশোর সমাজসেবা অফিস থেকে ২ বছরের জন্য অনুমোদন লাভ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য সিটি প্লাজার স্বত্ত্বাধিকারী এসএম ইয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সেক্রেটারি এস এম কামরুজ্জামান। ৪২ সদস্য বিশিষ্ট নব গঠিত কমিটির সভাপতি জয়নাল আবেদীনকে সভাপতি ও সঞ্জয় কুমার মল্লিককে সাধারণ সম্পাদক করে ৪২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা ফুলের মালা দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেন। প্রধান অতিথি এসএম ইয়াকুব আলীও নবগঠিত কমিটির সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করেন।
নব গঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি সামসুল হক (মন্টু), অ্যাড. শওকত আলি পিন্টু, হাবিবুর রহমান খান, আবু শাহীন, মহাসীন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান লাবলু, মোঃ জাহাঙ্গীর আলম (টগর), সাংগঠনিক সম্পাদক রশিদ আহম্মেদ মুকুল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, এস এম মোস্তফা কামাল, অর্থ সম্পাদক সেলিম রেজা লিটু, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডল, প্রচার সম্পাদক ফরিদ উদ্দীন, সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম মিলন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাফর ইকবাল, শিক্ষা ও ছাত্র কল্যাণ সম্পাদক, অধ্যক্ষ হাফিজুর রহমান, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. জহিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক এস এম খবিরুল ইসলাম, যুগ্ম ক্রীড়া সম্পাদক, আসাদুজ্জামান পিপলু দপ্তর সম্পাদক সেলিম রেজা, মহিলা বিষয়ক সম্পাদক তৃপ্তি লতা রায়, সদস্য গাজী মুকিতুল হক (রোহিতা, এ এম আজগর আহম্মেদ (কাশিমনগর), হাদিউজ্জামান সোহাগ (ভোজগাতী), এ. বি.এ আশিকুর রহমান মনিরুল (হরিদাসকাঠি),এ বি এম ফখরুদ্দিন (মণিরামপুর) মাযহারুল ইসলাম লিটন (খেদাপাড়া), লিটন হোসেন (হরিহর নগর) আব্দুস সালাম (ঝাঁপা), আবুল হোসেন (মশ্মিমনগর) মোজাম্মেল হক (চালুয়াহাটি), অ্যাড. সিরাজুল ইসলাম লেটু (শ্যামকুড়), এম এ মতিন (খানপুর), মোস্তফা মাহফুজুর রহমান (দুর্বাডাঙ্গা), মোজাফফর হোসেন (কুলটিয়া), এস. এম. আতাউর রহমান কনি (নেহালপুর) গোলাম মোস্তফা মুন্না (মনোহরপুর), শাহিদুজ্জামান (মণিরামপুর পৌরসভা)।

