৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

প্রধান প্রধান সড়কে জমা পানি শতভাগ নিষ্কাশন করেছে ডিএনসিসি

প্রতিদিনের ডেস্ক॥
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার প্রধান সড়কগুলো থেকে শতভাগ জমা পানি নিষ্কাশন করা হয়েছে। এর আগে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বর্ষণে রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সোমবার (২৭ মে) সারারাত ডিএনসিসির ১০টি কুইক রেসপন্স টিম এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতা কর্মীরা প্রধান সড়কগুলো থেকে পানি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়।
সোমবার রাতে ডিএনসিসি এলাকায় সড়ক উপড়ে পড়া ৮৪টিসহ মোট ২০০টি গাছ সরানো হয়।
ডিএনসিসি আরও জানায়, ঘূর্ণিঝড় রিমালের ফলে সৃষ্ট অতি ভারী বর্ষণে জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির ৫ হাজার ৩০০ পরিচ্ছন্নতা কর্মী ও ১০টি কুইক রেসপন্স টিম কাজ করেছে। প্রতিটি কুইক রেসপন্স টিমে ১০ জন করে মোট ১০০ জন সদস্য রয়েছে।প্রধান প্রধান সড়কে জমা পানি শতভাগ নিষ্কাশন করেছে ডিএনসিসি
এছাড়াও ডিএনসিসির হটলাইন ১৬১০৬ নম্বরের মাধ্যমে যেসব এলাকা থেকে জলাবদ্ধতা কিংবা গাছ ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে, সেখানেই দ্রুত লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হটলাইনে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৮১ জন ফোন করে গাছ ভেঙে পড়া ও পানি জমে থাকার তথ্য জানিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে কুইক রেসপন্স টিম পৌঁছে তা অপসারণ করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে পুরো কার্যক্রম নগর ভবনের কেন্দ্রীয় মনিটরিং সেন্টার থেকে সার্বক্ষণিক তদারকি করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়