২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে সিমেন্ট ব্যবসায়ীর সাথে প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
যশোরের এক সিমেন্ট ব্যবসায়ীর এক লাখ টাকার সিমেন্ট নিয়ে প্রতারণা করেছে একটি চক্র। ভালো সিমেন্টের নামে দিয়েছে খারাপ সিমেন্ট। শুধুই তাই প্রতিবাদ করায় নানা ধরণের হুমকি ধামকি দিয়ে সটকে পরেছে চক্রটি। বাধ্য হয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তোভুগি ব্যবসায়ী গরীব শাহ রোডের শরিফুল আলম স্বপন। অভিযুক্তরা হলেন, বাগেরহাটের মোংলার মেসার্স সুন্দর আলী ট্রান্সপোর্ট এজেন্সির মালিক মহসিন, ট্রাক ড্রাইভার বাবু ও ট্রাক মালিক হাসান আলী নামের এক যুবক। অভিযোগে উল্লেখ করা হয়,শরিফুল আলম স্বপনের গরীবশাহ রোডে মেসার্স এস আলম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান রয়েছে। তিনি লাফার্জ হোলসিম কোম্পানির অনুমদিত ডিলার। গত ২৬ মে তিনি ৮শ’ ব্যাগ সিমেন্টের জন্য কোম্পানিকে চারলাখ ১২ হাজার ২শ’৭৯ টাকা প্রদান করেন। বিনিময়ে কোম্পানি ওই সিমেন্ট নিয়ে অভিযুক্তদের মাধ্যমে গত ২৮ মে সকালে স্বপনের দোকানে ট্রাকে করে (চুয়াডাঙ্গা- ট-১১০৬৪৭) নিয়ে আসে বাবু। পরে সিমেন্ট নামিয়ে দেখেন ২শ’ বস্তা সিমেন্ট নষ্ট। যার দাম একলাখ ১০ হাজার টাকা। ওই সিমেন্ট একেবারেই ভেজা হওয়ায় অভিযুক্তদের সাথে যোগাযোগ করে স্বপন। ওই ২শ’ বস্তা সুপার ক্রিট সিমেন্টের ক্ষতি পূরণ চাইলে নানা ধরণের হুমকি ধামকি দেয়। এক পর্যায় ওই ২শ’ বস্তা সিমেন্ট নিয়েই চম্পট দেয় ট্রাকের ট্রাক নাম্বার-ড্রাইভার বাবু। পরে বিবাদীদের সাথে যোগাযোগ করলে তারা সিমেন্ট দেবেনা এবং টাকাও দেবেনা উল্টো ক্ষতি করার হুমকি দেয়। বাধ্য হয়ে স্বপন আইনের আশ্রয় নেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়