প্রতিদিনের ডেস্ক॥
ভাঙা হাত নিয়েই কান উৎসবে যোগ দিয়েছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। ফাল্গুনি শেন পিককের ডিজাইন করা পোশাক পরে উৎসবের লাল গালিচায় হেঁটেছিলেন তিনি। প্রথম দিনের লুক প্রশংসিত হলেও দ্বিতীয় দিনে বেশ সমালোচিত হয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পোস্টে তারই যেন জবাব দিলেন অভিনেত্রী। কানের বিহাইন্ড দ্য সিনের একটি সাদাকালো ছবি পোস্ট করে মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী। এ পোস্টের বিপরীতে প্রশংসার বন্যা বয়ে যায় ঐশ্বরিয়ার।

