১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

পাকা আমের লাচ্ছি তৈরি করবেন যেভাবে

প্রতিদিনের ডেস্ক:
চলছে পাকা আমের মৌসুম। বাজারে এখন পাকা আম বেশ সহজলভ্য। এখনই সময় পাকা আম দিয়ে দারুণ সব পদ তৈরি করে খাওয়ার। চাইলে এই গরমে শরীর ঠান্ডা রাখতে পান করতে পারে পাকা আমের লাচ্ছি। রইলো রেসিপি-উপকরণ১. পাকা আম ২টি২. টকদই৩. বিট লবণ৪. লেবুর রস৫. খোয়া ক্ষীর৬. বরফ ও৭. চিনি।সব উপকরণ পরিমাণমতো নিতে হবে।পদ্ধতিপ্রথমে পাকা আম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তারপর ব্লেন্ডারে টকদই ও পাকা আমের টুকরোগুলো দিয়ে চিনি মিশিয়ে নিতে হবে।এবার ভালো করে ব্লেন্ড করে নিন। একবার ব্লেন্ড করার পর আরও একবার করতে হবে। এবার এই মিশ্রণের সঙ্গে বিট লবণ ও লেবুর রস মিশিয়ে নিতে পারেন।তারপর খোয়া ক্ষীর ও বরফ মিশিয়ে নিয়ে আরও একবার ব্লেন্ড করে নিন। ব্যাস, রেডি পাকা আমের লাচ্ছি। একটি কাঁচের গ্লাসে এই লাচ্ছি ঢেলে নেওয়া পর তারপর উপর আমের কুচি ছড়িয়ে নিতে পারেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়