১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সংকটের সময়ে বাস্তবসম্মত গণমুখী বাজেট: ওবায়দুল কাদের

প্রতিদিনের ডেস্ক
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সংকটে বাস্তবসম্মত গণমুখী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (৬ জুন) বিকালে জাতীয় সংসদে বাজেট পেশের পর এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে। দলের নির্বাচনি ইশতেহারে দেওয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেওয়া হয়েছে৷ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও একই ফোকাস থাকবে৷ বাস্তবসম্মত হয়েছে এই বাজেট। বাজেট প্রণয়নে আইএমএফের কোনও প্রেসক্রিপশন মানা হয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারও প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কারও প্রেসক্রিপশন মেনে চলে না। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শুক্রবার নয়, শনিবার নরেন্দ্র মোদীর শপথ উপলক্ষে দিল্লি সফরে যাবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়