২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝিনাইদহে ভ্যান উল্টে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে পুকুরে পড়ে নাঈম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) বিকেলে উপজেলার তৈলটুপী গ্রামের জামাত বিক্রস ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নাঈম ওই গ্রামের গোলজার আলীর ছেলে। সে তৈলটুপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। জানা গেছে, বিকেলে নাঈম তার বাবা-মার সঙ্গে ইবি থানার ঝাউদিয়া বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাধুহাটি-ঝাউদিয়া সড়কের তৈলটুপী গ্রামের জামাত বিক্রস ইটভাটার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ভ্যান উল্টে শিশুর মৃত্যু হওয়ার খবর শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়