প্রতিদিনের ডেস্ক॥
কানের রেড কার্পেট মাতিয়ে রেখেছেন ভারতীয় অভিনেত্রীরা। তাঁদের সকলের পোশাক নজরকাড়া। কানে এবার নজর কেড়েছেন হিনা খান-ও। কান থেকে দুরন্ত গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর ছবি। এদিন ফ্রেঞ্চ রিভিয়েরার সকাল যেন হল হিনার স্টাইলের মাধ্যমে। বৃহস্পতিবার হিনা ইন্সটাগ্রামে নিজের কয়েকটি ছবি শেয়ার করে তাঁকে ক্ষমা করতে বলেছেন। তিনি যেন সাক্ষাৎ পাপী। হিনার শেয়ার করা ছবিগুলিতে তাঁর পরনে রয়েছে কালো রঙের একটি ড্রেস। ড্রেসটির বুকের দিক ট্রান্সপারেন্ট। ফলে দৃশ্যমান হচ্ছে হিনার ক্লিভেজ।
ড্রেসটি শর্ট হলেও তার সাথে রয়েছে এক্সট্রা ফ্লেয়ার। কোমর থেকে পা পর্যন্ত দুটি ভাগে নেমেছে ফ্লেয়ারগুলি। হিনা এর সাথে পরেছেন কালো রঙের স্টিলেটো। চুলে রয়েছে ওয়েভি সেটিং ও ঠোঁটে ক্রিমসন কালারের লিপস্টিক। এই ড্রেসে যথেষ্ট আত্মবিশ্বাসী হিনা। ছবিগুলি শেয়ার করে হ্যাশট্যাগ দিয়ে হিনা লিখেছেন কান ২০২২ ও ফ্রেঞ্চ রিভিয়েরা।
হিনার এই পোশাকটি ফোভারিও-র ডিজাইন করা। বুধবার হিনার পরনে ছিল লাল রঙের প্লিটেড গাউন। গাউনটি ছিল অফ শোল্ডার। তাঁর এই ড্রেসটি ডিজাইন করেছেন রামি আল আলি। তবে এবারেই প্রথম নয়। ২০১৯ সাল থেকে কানে আসছেন হিনা। ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যে অন্যতম হিনা সেই সময়ের ছবিও শেয়ার করেছেন ইন্সটাগ্রামে।

‘ইয়ে রিস্তা কেয়া কহলাতা হ্যায়’ সিরিয়ালে অকসরা চরিত্রের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন হিনা। এরপর বিগ বসের এগারো নম্বর সিজনে অংশগ্রহণ করেন তিনি। এই সিজনে হিনা নজর কাড়েন ও দর্শকদের অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বেড়ে যায় তাঁর পারিশ্রমিক। এরপর ‘কসৌটি জিন্দেগি কি’ সিরিয়ালে কমলিকার চরিত্রে নজর কাড়েন হিনা। এছাড়াও বিগ বসের চৌদ্দ নম্বর সিজনে দেখা গিয়েছে হিনাকে। অংশগ্রহণ করেছেন ‘খতরোঁ কে খিলাড়ি’-তেও। ‘নাগিন’-এর পাঁচ নম্বর সিজনেও অভিনয় করেছেন হিনা।
