অভয়নগরে স্মার্ট ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে স্মার্ট ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা রাজস্ব প্রশাসন এর আয়োজনে ৮জুন শনিবার বেলা ১১টায় উপজলা ভুমি অফিস চত্বরে স্মার্ট ভুমিসেবা স্মার্ট নাগরিক হওয়া এই প্রতিপাদ্যে এবারের ভুমিসেবা সপ্তাহর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর সভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অধ্যক্ষ মহিদুল ইসলাম, অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা আহসান কবির,।  এছাড়া উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা ফারাজী নাসির উদ্দীন সহ উপজেলার বিভিন্ন ভুমি অফিসের কর্মকর্তা সাংবাদিক ও সেবা-গ্রহীতাগন। ভুমিসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন ইউনিয়ন ভুমি অফিসার শেখ আশরাফ হোসেন, সেবা গ্রহীতা ইব্রাহিম হোসেন। ৮জুন থেকে ১৪জুন পর্যন্ত এ ভুমিসেবা প্রদান করা হবে। এর আগে অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রীত অতিথিদের নিয়ে র‍্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশীষ দাস নান্টু। ভুমি উন্নয়ন কর,নামজারি, খতিয়ান পর্চা, জমির ম্যাপ, অনলাইনে জমির মালিকানার তথ্য,প্রতিমাসে অনলাইনে নাম জারি মামলার নিস্পতি, হোল্ডিং ডাটা ম্যানুয়াল থেকে ডিজিটাল রুপান্তর, মৌজা ম্যাপ ডিজিটাইজড, ডাক বিভাগের মাধ্যমে নাগরিক ঠিকানায় খতিয়ান পৌঁছানো,সহ নাগরিক সেবা ঘরে পৌঁছানো যায় সেই লক্ষে আলোচনা করে সেবার বিষয়ে সকলকে বোঝানোর চেষ্টা করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়