আখতারুজ্জামান, রূপদিয়া
নরেন্দ্রপুর যশোর শাখা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন ও সদস্যদের মাঝে গাছের চারা বিতরন করা হয়েছে। দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী-২০২৪ এর অংশ হিসেবে শনিবার সকালে গ্রামীণ ব্যাংক নরেন্দ্রপুর যশোর শাখার জিরাট কেন্দ্রে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।এসময় নরেন্দ্রপুর যশোর শাখার ব্যাবস্থাপক রিয়াজ উদ্দীন আহম্মেদের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন গ্রামীন ব্যাংক দক্ষিণ অঞ্চলের শাখা পরিচালক মোহাম্মদ আব্দুল হাদি। ৩৬ টি গ্রামের সদস্যদের অংশগ্রহণে আলোচনা পর্বে বক্তব্যে প্রধান অতিথি জানান, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ৭ কোটি ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেছে গ্রামীন ব্যাংক। ২০২১-২০২৩ সালে গ্রামীণ ব্যাংক দেশব্যাপী সর্বমোট ৩৮ কোটি ৩১ লাখ ১৫ হাজার ৯৩টি গাছের চারা রোপণ করেছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় ২০২৪ সালেও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে গ্রামীণ ব্যাংক। কর্মসূচির অংশ হিসেবে নরেন্দ্রপুর শাখার ৫ হাজার ৬শ সদস্যের মাঝে পর্যায়ক্রমে ৫৬ হাজার গাছের চারা বিতরণ করা হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জোনের জোনাল ম্যানেজার ইফতেখাররুল আলম, নরেন্দ্রপুর শাখার সহকারী ব্যবস্থাপক অলোক কুমার সেন, প্রোগ্রাম অফিসার মোকাব্বর হোসেন, শাখা কর্মকর্তা গোবিন্দ বিশ্বাস, জামিরুল ইসলাম, শাহিনুল ইসলাম, শিরীনা খাতুন প্রমুখ। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মিহির কুমার সরকার।
