রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষসহ চারপদে নিয়োগ পরীক্ষা তৃতীয় বারের মত স্থগিত করা হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এই স্থগিতের সংবাদ জানিয়েছেন। উল্লেখ্য শনিবার সকাল ১০টায় উক্ত কলেজে অধ্যক্ষ ,ডিজিটাল ল্যাব সহকারী ও নৈশ প্রহরী পদে নিয়োগ পরীক্ষার জন্য নির্ধারিত ছিল। নিয়োগ পরীক্ষার যাবতীয় প্রক্রিয়া সম্পাদনের পরও অজ্ঞাত কারণে নিয়োগ পরীক্ষা বারবার স্থগিতের ফলে প্রতিষ্ঠানের প্রশাসনিক ও আর্থিক ক্ষতিসহ শিক্ষার্থীদের পাঠদান মারাত্নকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ কুমার সরকার দুপুরে প্রতিষ্ঠানের হল রুমে এক সংবাদ সম্মেলনে জানান, শনিবার সকাল সাড়ে ৮ টায় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল হক জেলা প্রশাসকের বরাত দিয়ে তাকে মোবাইল ফোনে নিয়োগ পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছেন। তিনি তাৎক্ষনিক এই স্থগিতের খবর সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছেন। তিনি আরো জানান, একটি কুচক্রীমহল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ভুল তথ্য দিয়ে বারবার নিয়োগ পরীক্ষা স্থগিত করাচ্ছে। অথচ প্রতিবার নিয়োগ পরীক্ষার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে আর্থিক খরচ হয়। এ ছাড়া এসব পদে খন্ডকালীন নিয়োগ প্রাপ্তদের বাবদে মাসে প্রায় দেড় লাখ টাকা ব্যায় বহন করতে হয় প্রতিষ্ঠানকে। এসব মিথ্যা অভিযোগের তদন্ত কাজসহ অন্য কাজে প্রতিষ্ঠান প্রধানকে ভস্ত থাকতে হয়। এ ছাড়া অন্যান্য পদে জনবল না থাকায় শিক্ষার্থীদের পাঠদানসহ প্রশাসনিক ও একাডেমী কার্যক্রম ব্যাহত হচ্ছে। তার দাবী কুচক্রী মহলের অপতৎপরতা বন্ধ করে অধ্যক্ষসহ সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হোক। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি উজ্বল কুমার গাঙ্গুলী,জিবি সদস্য ইজাবুল শেখ, এ্যাডঃ আশরাফুর রহমান, কাজী ওয়াহিদুর রহমান, মহিলা সদস্য রুনা পারভীন, মিক্ষক প্রতিনিধি খালেদা পারভীন, মিলন কুমার সরকার, আমির হোসেনসহ মিক্ষকবৃন্দ। এ ব্যাপারে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল হক বলেন,নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দূর্নীতির অভিযোগের ভিক্তিতে ডিসি স্যারের নিদের্শে ওই প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
