৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জে দায়িত্ব গ্রহন করলেন উপজেলা চেয়ারম্যান ও ২ ভাইস চেয়ারম্যান

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়ের অভিষেক ও আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার (০৯ জুন) সকাল সাড়ে ১০ টায় তারা দায়িত্ব গ্রহণ করেন। ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন গত ৮ মে-২৪ তারিখে এ উপজেলায় ভোট গ্রহন হয়। ৩০ মে-২০২৪ তারিখে খুলনা বিভাগীয় কমিশনার মহোদয়ের কার্যালয়ে শপথ গ্রহণ করেন। কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট এর সভাপতিত্বে অভিষেকে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা শওকত আফি। বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, ইউপি সদস্য সাইলুজ্জামান সাইলু, মাহফুজা খানম, দুলাল চন্দ ঘোষ ও মিলন কুমার ঘোষ প্রমুখ। এ সময়ে বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন বলেন আমি জনগনের ভালোবাসায় আজ এখানে এসেছি, সেই জনগনের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। হিংসা, বিদ্বেষ নয় কালিগঞ্জকে আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তর করতে চাই। দলমত নির্বিশেষে উপজেলার উন্নয়নের স্বার্থে একসাথে থাকতে চাই। কাজ করতে গেলে ছোটো খাটো ভূল হতে পারে, সেটা আপন মনে করে আমাকে ভূল ধরিয়ে দিবেন। আমি উপজেলা চেয়ারম্যান সাহেব হতে চাইনা, আমি কারো স্যার না, জনগনের সুমন হয়ে থাকতে চাই। এর আগে ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন তার প্রয়াত পিতা, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামান এর মাজার জিয়ারত করেণ সহকর্মীদের নিয়ে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়