উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে ইকোসিস্টেম ব্যবস্থাপনা ও পুনরুদ্ধারের উপর স্থানীয় সরকার এবং স্টেকহোল্ডাদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০শে জুন রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ হলরুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কোডেক-বিডফরসিজে প্রকল্পের প্রজেক্ট অফিসার রাসেল আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম। এসময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শহীদ বিন শফিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ এনামুল হক, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী ইমরান, উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা ড. কে.এম. মঈনুল ইসলাম, উপজেলা ফরেস্টার মোঃ আসাফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. মিলন হোসেন, এলজিইডি সহকারী কর্মকর্তা আসমাউল হোসনা, কাশিমারী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান, কৈখালী ইউনিয়ন চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, ভূরুলিয়া ইউনয়নের প্যানেল চেয়ারম্যান খলিলুর রহমানসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
