৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে যুবলীগকর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
যশোরে নির্বাচনী প্রতিহিংসার জের ধরে ফরহাদ হোসেন শ্যাম্পু (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত শ্যাম্পু নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদহ গ্রামের শাহদাত হোসেন দরবেশের ছেলে। তিনি নওয়াপাড়া ওয়ার্ড যুবলীগের সক্রিয় কর্মী। তার পায়ের রগ ও মাথার পিছনের অংশসহ হাতের বেশ কিছু স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।আহত শ্যাম্পুর স্ত্রী সাথী খাতুন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে তার স্বামী পালবাড়ি মোড় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে বিহারি ক্যাম্পের মোড়ে ৫/৭ জন দুর্বৃত্ত দেশিয় ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যার জন্য মাথা ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে এড়োপাতাড়ি আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। তার স্ত্রী অভিযোগ করে বলেন, তার স্বামী সদর উপজেলা নির্বাচনে তৌহিদ চাকলাদার ফন্টুর সাথে ভোট করেছেন। এ ভোটে পরাজিত হয়ে প্রতিশোধ নিতে প্রতিপক্ষরা এ হামলা চালিয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়