১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

গরুর মাংস দিয়েও তৈরি করা যায় আচার

প্রতিদিনের ডেস্ক:
গরুর মাংসের বাহারি পদ কমবেশি সবাই খান। তবে গরুর মাংসের আচারের স্বাদ হয়তো অনেকেই পাননি। চাইলেই কিন্তু তারা ঘরেই খুব সহজে এই পদ তৈরি করে দীর্ঘদিন খেতে পারেন। একবার তৈরি করে এই আচার অন্তত ৬ মাস সংরক্ষণ করে খাওয়া যায়। জেনে নিন গরুর মাংসের আচার তৈরির রেসিপি-
উপকরণ১. পাঁচফোড়ন ১ চা চামচ২. শুকনো লাল মরিচ ৩/৪টি৩. আস্ত ধনিয়া ১ চা চামচ৪. গরুর মাংস ১ কেজি হাড়-চর্বি ছাড়া৫. মরিচ গুঁড়া আধা চা চামচ৬. হলুদ গুঁড়া আধা চা চামচ৭. গরম মসলার গুঁড়া আধা চা চামচ৮. ভাজা জিরার গুড়া আধা চা চামচ৯. ধনিয়ার গুঁড়া আধা চা চামচ১০. আদা বাটা ১ চা চামচ১১. রসুন বাটা ১ চা চামচ১২. লবণ সামান্য১৩. সরিষার তেল ১ টেবিল চামচ১৪. পানি পরিমাণেমতো১৫. লেবুর রস ১টি১৬. চিনি ১ চা চামচ১৭. দারুচিনি ২/৩ টুকরো১৭. শুকনো লাল মরিচ ২/৩টি১৮. আস্ত রসুনের কোয়া আধা কাপ১৯. রসুন বাটা ১চা চামুচ।২০. সাদা সরিষা বাটা ১ টেবিল চামচ২১. মরিচের গুঁড়া আধা চা চামচ২২. হলুদের গুঁড়া আধা চা চামচ২৩. ভাজা জিরার গুড়া আধা চা চামচ২৪. তেতুলের ক্বাথ ২ টেবিল চামচ২৫. সেদ্ধ মাংস২৬. আচারের মসলা-আগে থেকে করে রাখা ও২৭. বিট লবণ আধা চা চামচ।পদ্ধতি প্রথমে আচারের মসলা তৈরির জন্য ১-৩ নম্বরের সবগুলো উপকরণ হালকা টেলে ব্লেন্ড করে নিন। এরপর মাংস ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে পানি ঝড়িয়ে নিতে হবে।প্যানের মধ্যে মাংস দিয়ে সঙ্গে ৫-১৪ নম্বরের সবগুলো উপকরণ একে একে মিশিয়ে দিতে হবে। চুলায় দিয়ে অল্প আঁচে মাংস ঢেকে সেদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে দিন। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে।তারপর চুলায় প্যান বসিয়ে তাতে সরিষার তেল দিতে হবে এক কাপ। তেল হালকা গরম হলে দারুচিনি, আস্ত রসুনের কোয়া আর শুকনো মরিচ ভেজে নিন। এর মধ্যে সেদ্ধ করা মাংস ঢেলে দিন। তারপর একে একে ২০-২৭ নম্বরের সবগুলো উপকরণ পরিমাণমতো দিয়ে দিন।অল্প আঁচে এভাবে রান্না করুন। কিছুক্ষণ পর দেখবেন মাংসের রং কালচে হয়ে এসেছে। তখনই দিয়ে দিন একটি লেবুর রস। এর সঙ্গে ১ চা চামচ চিনিও মিশিয়ে দিন। ২/১ বার নেড়েই চুলা থেকে নামিয়ে নিতে হবে।তেলের নিচে ডুবে থাকলে এই আচার একদমই নষ্ট হবে না। মাঝে মধ্যে রোদে দিলেই অনেক দিন ভালো থাকবে। পরিষ্কার শুকনো কাচের এয়ার টাইট পাত্রে ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে মাংসের আচার।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়