৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

পরকীয়া প্রেমের জের : লোহাগড়ায় প্রবাসির স্ত্রীর আত্মহত্যা

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় পরকীয়া প্রেমের জের ধরে প্রবাসির স্ত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার ভোরে উপজেলার হান্দলা গ্রামে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে , উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের হান্দলা গ্রামের মালেশিয়া প্রবাসী সাজ্জাদ হোসেনের স্ত্রী এক সন্তানের জননী কাজল রেখা ওরফে শিখা পারভীনের সাথে প্রতিবেশী নজরুল মোল্যার বিবাহিত ছেলে রাসেল মোল্যার দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। রাসেল মোল্যা প্রায় শিখা পারভীনের বাড়ীতে যাতায়াত ও রাত যাপন করত। বিষয়টি টের পেয়ে প্রতিবেশী মোরাদ,তার স্ত্রী,ছেলেসহ কয়েকজন গত শুক্রবার রাতে রাসেল মোল্যাকে শিখার ঘরের মধ্যে আটক করে দরজায় সিকল দিয়ে রাখে। খবর পেয়ে রাসেলের স্ত্রী ঘটনাস্থলে যেয়ে ঘরের দরজা খুলে রাসেলকে বের করে নিয়ে যায়। এ ঘটনায় ক্ষীপ্ত হয়ে রাসেল ধারালো অস্ত্র দিয়ে মোরাদকে কুপিয়ে গুরুতর জখম করে। বিষয়টি এলাকায় জানাজানি হয়ে পড়লে ক্ষোভে দুঃখ্যে শিখা পারভীন সোমবার ভোর রাতে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠায়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়