নিজস্ব প্রতিবেদক
যশোর আইনজীবী সমিতির সদস্য নজিবুর রহমান খোকনের মৃত্যুতে বুধবার জেলার আদালতে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম। দুপুরের জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মরহুম নজিবুর রহমান খোকনের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আইনজীবী সমিতির এক নম্বর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট। দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, মাহবুবুল আলম বাচ্চু, শরীফ নূর মোহাম্মদ আলী রেজা, এম এ গফুর, গাজী মোহাম্মদ মাহফুজুর রহমান প্রমূখ। সভায় বক্তারা, মরহুম নজিবুর রহমান খোকনের রুহের মাগফেরাত কামনা ও লোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সবার শেষে মরহুম নজিবুর রহমান খোকনের রুহের মাগফেরাত কেমন হয় দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য তিনি গত ২১ জুলাই ইন্তেকাল করেন।

