২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কোটা আন্দোলনের সমন্বয়কসহ তিনজনকে তুলে নেওয়ার দাবি

প্রতিদিনের ডেস্ক॥
কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামসহ তিনজনকে তুলে নেয়ার খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতাল থেকে বিকেলে গোয়েন্দা পুলিশ তাদের তুলে নিয়ে যায় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন৷ বাকি দু’জন হলেন, আসিফ মাহমুদ এবং আবু বকর মজুমদার৷ নাহিদের বড় বোন ফাতেমা তাসনিম এএফপিকে জানান, সাদা পোশাক পরা গোয়েন্দা সংস্থার ছয় ব্যক্তি তাদের তিনজনকে তুলে নিয়ে যায়। এএফপির খবরে আরো বলা হয়, গত কয়েক দিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তারা। ছিলেন নজরদারিতে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হয়নি। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এর আগেও তাদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছিলেন। খবর ডয়ে‌চে ভে‌লে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়