সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আসন্ন জন্মাষ্টমী পালন ও শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সকাল ১০ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক শনৎ কুমার গাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহ সভাপতি কৃষ্ণপদ সরকার, রনজিৎ সরকার, অসিৎ সেন, রনজিৎ সরকার (২), যুগ্ম সম্পাদক রিপন দত্ত, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, মিলন কুমার সরকার, বরুন কুমার ঘোষ, গোপিরঞ্জন অধিকারী, সভাপতি দুলাল চন্দ ঘোষ, বিশ্বজিৎ ঘোরামী, কুরঞ্জন স্বর্নকার, আনন্দ সরকার, মধুসূদন ঘোষ, রাম কৃষ্ণ মন্ডল, গোপাল সরকার, রবিন্দ্রনাথ বাছাড় ও প্রমিলা মন্ডল প্রমুখ। সভার শুরুতে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে নিহত সকলের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রতি বছরের ন্যায় আসন্ন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যথাযথভাবে পালনে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে উপজেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে একটি স্মরণিকা প্রকাশ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

