প্রতিদিনের ডেস্ক॥
ক’দিন ধরেই উত্তপ্ত ছিল টলিপাড়া। এমনকি পরিচালকদের দ্বন্দ্বের কারণে শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে বুধবার থেকে পুরনো রূপে ফিরেছে টালিগঞ্জ। শুরু হয় শুটিং। এদিকে পূজার মাত্র এক মাস বাকি। অরিন্দম শীল পরিচালিত ও কোয়েল মল্লিক অভিনিত নতুন ছবি ‘একটি খুনির সন্ধানে মিতিন মাসি’ মুক্তি পাবে পূজাতেই। এবার এ ছবির শুটিংয়ে ফিরলেন কোয়েল মল্লিক।

