৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মহেশপুরে একদফা দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে ১ দফা দাবিতে শিক্ষার্থীরা মিছিল করেছে। রবিবার দুপুরে মহেশপুর যাদপুর স্ট্যান্ড থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রতিবাদ মিছিল টি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহেশপুর মেইন বাস স্টান্ডে ভাস্কর্য মোড়ে এসে শেষ হয়। সেখানে শিক্ষার্থীদের মধ্যে সংলিপ্ত বক্তব্য রাখেন সমন্বয় নাসিম হোসেন। শিক্ষার্থীরা পুলিশকে দেখে ভুয়া ভুয়া শ্লোগান দিতে দেখা যায়। পরে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান তাদেরকে অনুরোধ করলে শিক্ষর্থীরা সেখান থেকে চলে যায়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন শান্তিপূর্ণ ভাবে কিছু শিক্ষার্থীরা মিছিল বের করে এবং শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়