তপসে মাছ কখনো খেয়েছেন এভাবে

প্রতিদিনের ডেস্ক:
উপকরণ: তপসে মাছ ৮–১০টি, বেসন ১ কাপ, চালের গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ আধা চা–চামচ, মরিচগুঁড়া আধা চা–চামচ, কালিজিরা ১ চিমটি, কাঁচা মরিচবাটা আধা চা–চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, চিনি ১ সিকি চা–চামচ ও পানি সামান্য।প্রণালি: তপসে মাছ ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিন। এবার মাছে হলুদ, লবণ ও মরিচ মাখিয়ে রাখুন। অন্য একটা পাত্রে বেসন, চালের গুঁড়া, হলুদগুঁড়া, সামান্য চিনি, কাঁচা মরিচবাটা, কালিজিরা ও অল্প একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিন। এই ব্যাটার আধা ঘণ্টা ঢেকে রাখুন। এবার তপসে মাছ ব্যাটারে চুবিয়ে ডুবোতেলে ভেজে নিন। তেল থেকে তুলে স্ন্যাকস হিসেবেও খেতে পারেন।।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়