১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ছিটকে গেলেন বেন স্টোকস

প্রতিদিনের ডেস্ক॥
এর আগেও লম্বা সময় ইনজুরিতে ছিলেন। চোটের সঙ্গে লড়াই করে ফিরেছেন মাঠে। কিন্তু আবারও সেই চোট পেয়ে বসলো বেন স্টোকসকে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এর চলতি মৌসুমে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন ইংলিশ টেস্ট অধিনায়ক। ফলে তিনি ছিটকে গেছেন পুরো গ্রীষ্ম মৌসুম থেকে। নর্দার্ন সুপারচার্জার্সের ম্যাচে চোট পেয়ে স্টোকস মঙ্গলবার মাঠ ছেড়েছিলেন অশ্রুভেজা চোখে। তার পায়ের চোট যে গুরুতর, সেটি তখনই আন্দাজ করা যাচ্ছিল। আনুষ্ঠানিক ঘোষণা এলো স্ক্যান প্রতিবেদন পাওয়ার পর। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে তার ছিটকে যাওয়ার কথা এক বিবৃতিতে জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ২১ আগস্ট থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন টেস্টের সিরিজ ইংল্যান্ডের। এই সিরিজে স্টোকসের অনুপস্থিতিতে ইংলিশদের নেতৃত্ব দেবেন সহঅধিনায়ক ওলি পোপ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়