বেনাপোল প্রতিনিধি
বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন এর মেজ চাচা তাজুল ইসলাম (২৫) ইন্তেকাল করেছেন। বুধবার সকাল সাড়ে ৭ টার সময় তিনি বেনাপোলে নিজ বাসভবনে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুতে সাবেক মেয়র আশরাফুল আলম লিটন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তিনি তার চাচার আত্নার মাগফেরাত কামনা করেন। এবং মরুহুম যেন বেহস্তবাসী হোক তার জন্য দোয়া করেন। জানাযা অনুষ্ঠানে সাবেক মেয়র লিটন বলেন, আমাদের সকলকে মৃত্যুর সাধ গ্রহন করতে হবে। তাই যে কয়দিন মহান রাব্বুল আলামিন আমাদের হায়াত দান করেছেন সে কদিন সকলে হিংসা বিদ্দেশ ভুলে মিলে মিশে বসবাস করতে হবে। কাউকে অসন্মান করা যাবে না, কাউকে আঘাত করা যাবে না কারো মনে কষ্ট দেওয়া যাবে না। মৃত্যুকালে তিনি ৪ ছেলে মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকাল সাড়ে ৫ টার সময় জানাযা শেষ শেষে মরুহুমের পারিবারিক গোরস্থানে সমাধিস্ত করা হয়।

