১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সব পুরুষদের ‘সম্ভাব্য ধর্ষক’ বলে বিপাকে অভিনেত্রী

প্রতিদিনের ডেস্ক॥
কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজের এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন কলকাতাবাসী। সেই সাথে সরব হয়েছেন তারকারাও। এ তালিকায় রয়েছেন অভিনেত্রী গুলশানারা। কিন্তু এ বিষয়ে সোশ্যালমিডিয়ায় স্ট্যাটাস দিয়ে বিতর্কের মুখে পড়েছেন তিনি। মঙ্গলবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি লেখেন, হ্যাঁ, আমি বিশ্বাস করি— সকল পুরুষই সম্ভাব্য ধর্ষক। আমি আবার বলছি, চিৎকার করে বলছি। আমাকে আনফ্রেন্ড করতে দ্বিধাবোধ করবেন না। আভিনেত্রী আরও লিখেন, এরই মধ্যে আমি ধর্ষণের হুমকি পাচ্ছি। ভালো বন্ধুদের কাছ থেকেও ফোন পাচ্ছি। ধর্ষক মানেই পুরুষ, পুরুষ হলেই ধর্ষক নন।
এদিকে পুরুষদের নিয়ে তার এই বক্তব্য ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। পাশাপাশি তার নারী সহকর্মীরাও এর প্রতিবাদ জানিয়েছেন। রীতিমতো তোপের মুখে পড়েছেন তিনি। অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র লেখেন, তোমার এই বক্তব্য তোমার রাগের বহিঃপ্রকাশ। তাই বলে তুমি এ কথা বলতে পারো না। দেব নামে একজন লেখেন, এটা ঠিক বললেন না। এর অনেক ব্যাখ্যা আছে। আমরা সবাই ট্রমাতে আছি জানি তবু। গাছের গোড়ায় অসুখ করেছে আর আগায় ওষুধ দিলে কিছুই হবে না শেষ পর্যন্ত। পৌলমী গুপ্তা লেখেন, খুব জোরালোভাবে এর প্রতিবাদ করছি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়