শার্শা সংবাদদাতা॥
যশোর জেলার শার্শা উপজেলা বাজার এলাকায় অবস্থিত “সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে”র ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম কুমারের পদত্যাগ চেয়ে শার্শা উপজেলা প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে শার্শা থানা মোড়ে যশোর বেনাপোল হাইওয়ে রোড ১০ থেকে ১৫ মিনিট অবরুদ্ধ করে রাখেন, সরকারি পলিটেকনিক স্কুল এন্ড কলেজর সাধারণ শিক্ষার্থীরাএবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সমাপ্ত করেন l বুধবার (২৮ আগষ্ট) স্কুল সময় সকালের দিকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে “এক দফা এক দাবি,উত্তম তুই কবে যাবি”, “স্বৈরাচার দূর্নীতিবাজ প্রিন্সিপ্যাল এর পদত্যাগ চাই” এমনসব শ্লোগানে লেখা ব্যানার এবং প্লাকার্ড নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। অধ্যক্ষের দ্রুত পদত্যাগ চেয়ে স্কুল থেকে বিদায় নিতে আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়, তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই আমরা অধ্যক্ষের পদত্যাগ চাই। কলেজে নিয়োগ বাণিজ্য, উন্নয়ন বরাদ্দের টাকা আত্মসাৎ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষকদের দমন, সাধারণ শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার সহ নানা অভিযোগের কথা জানান শিক্ষার্থীরা।

