১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

শার্শায় বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শার্শা সংবাদদাতা॥
যশোরের শার্শা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার সকার ৯টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের শুভ উদ্বোধন করা হয়।
বন্যাপ্রীত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি এবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করছে দলটি। শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মধুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির, বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু, মনিরুল ইসলাম, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ন আহবায়ক কবির হোসেন, আবুল হোসেন বাবলু, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব ওয়াসি উদ্দিন জিন্নাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হােসেন খানসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি’র কার্যক্রম প্রকাশ্যে পালন করতে দেয়নি ফ্যাসিবাদী সরকার। প্রকাশ্যে বিএনপি’র দলীয় কর্মকান্ডে অংশ নিতে পারায় উজ্জিবিত নেতা-কর্মীরা। যদি কেউ বিএনপির নাম ভাঙ্গিয়ে অথবা কোন বিএনপি’র নেতাকর্মী চাঁদাবাজী বা কোন নিরীহ মানুষকে হয়রানীসহ কোন ধরনের অপতৎপরতায় জড়িত থাকে তাদেরকে আইন-শৃংখলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহবান জানান বক্তারা। দেশের দক্ষিণাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি সংক্ষিপ্ত ভাবে পালন করার সিদ্ধান্ত নেয় বিএনপি । কর্মসূচিতে উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদদের স্মরনে দোয়া করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়