১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বন্যার্তদের সহায়তায় অ্যাসেট ডেভেলপমেন্টসের অনুদান

প্রতিদিনের ডেস্ক:
দেশের বন্যা কবলিত এলাকার মানুষকে সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০ লাখ টাকা অনুদান দিয়েছে আবাসন খাতের কোম্পানি অ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস। প্রতিষ্ঠানটির কর্মীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ থেকে এ অনুদান দেওয়া হয়। সম্প্রতি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক–ই–আজম, বীর প্রতীকের হাতে অনুদানের এই চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক নাফিস খান, সহকারী মহাব্যবস্থাপক নাভেরা খান, পরিচালক নাবিল খান, পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, পরিচালক আশরাফ উজ্জামান প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়