মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যাক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাটিমা ইউপির বামনগাছা গ্রামে এ ঘটনা ঘটে। মামলার এজাহার ও এলাকাবাসী সুত্রে জানাগেছে উপজেলার নাটিমা ইউনিয়নের বামনগাছা গ্রামের আব্দুল গফফারের ছেলে পিন্টু মিয়া ও তার প্রতিবেশী মৃত আঃ বারির ছেলে শাহানুর রহমান ওরফে শাহিনের সাথে জমি নিয়ে দীর্ঘ দিন যাবৎ দন্দ চলে আসছে। এর জের ধরে গত ৭ সেপ্টেম্বর সকালে পিন্টু মিয়া একটি চায়ের দোকানে চা খেতে গেলে শাহানুর ও তার ছেলে শাওন দা দিয়ে খুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করে। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এঘটনায় ভূক্তভোগীর স্বশুর বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেছে, যার নং ১৫,তারিখঃ ০৮-০৯-২০২৪। মামলার তদন্ত কর্মকর্তা মহেশপুর থানার এসআই শাহিন বলেন ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে, তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহেন কার্যক্রম প্রকৃয়াধীন। এবিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান জানান আনইগত ব্যবস্থা গ্রহন জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়েছে।

