৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোল বন্দরে চাঁদাবাজদের সতর্ক করলো বিএনপি নেতা আবু তাহের ভারত

বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দরে বিভিন্ন এলাকায় বিএনপি বা তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী পরিচয়ে কেউ চাঁদাবাজি বা মানুষকে ভয়ভীতি দেখালে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে জনগনের প্রতি আহবান জানিয়েছেন পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের ভারত। বৃহস্পতিবার সকালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে আলোচনায় তিনি একথা বলেন তিনি। আবু তাহের ভারত বলেন, সহস্রাধীক ছাত্র-জনতার জীবনের বিনিময়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছে। এখন নতুন সরকারের সময়ে দেশে গণমানুষের নতুন করে কথা বলা আর বেঁচে থাকার স্বাধীনতা এসেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষ কোন প্রকার ভয়-ভীতি ছাড়ায় স্বাধীন ভাবে জীবন যাপন, নিজ নিজ ধর্ম পালন ও তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে। তবে মহল বিশেষ বর্তমান অন্তবর্তিকালীন সরকার আর তাদের সমর্থনে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বিতর্কিত করতে দেশ-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র চলাচ্ছে। মানুষের অধিকার হরণ ও দূর্বৃত্বায়ন করতে কেউ বিএনপির নাম ব্যবহার করবে এ অধিকার কাউকে দেওয়া হয়নি। কোন অনিয়মের সাথে যারা জড়িত তাদের সতর্ক করে এসব কথা বলেন এ নেতা। তিনি বলেন, বিএনপির ইতিহাস গৌরবের। আগামী দিনের রাষ্ট্রনায়ক, নতুন প্রজন্মের জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান সন্ত্রাসী-দখল দারিত্ব বা ক্ষমতার অপব্যবহার পছন্দ করেন না। তার বিভিন্ন বক্তব্যে এবং নির্দেশনায় ইতিমধ্যে তা প্রমানিত হয়েছে। আবু তাহের ভারত আরো বলেন, বেনাপোল বন্দর থেকে সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে। সরকারের গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান বন্দর, কাস্টমস হাউস, পৌরসভা, চেকপোষ্ট ইমিগ্রেশন ও পর্যটন করপোরেশন রয়েছে বেনাপোলে। রয়েছে প্রায় সহস্রধীক সিঅ্যান্ডএফ ও ৫ শতাধিক ট্রান্সপোর্ট এজেন্সী। যারা আমদানি রফতানি বাণিজ্য পরিচালনার মাধ্যমে সরকারের রাজস্ব আদায়ে বড় ভূমিকা রাখছে। তাই এ অঞ্চলের গুরুত্ব অনেক বেশি। বাণিজ্যিক পরিবেশ তৈরীতে এ এলাকাকে নিরাপদ অঞ্চল হিসাবে গড়ে তুলতে হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়