প্রতিদিনের ডেস্ক॥
সম্প্রতি ডান হাতের হাড় ভেঙেছে অভিনেতা মিঠুন চক্রবর্তীর। ভাঙা হাত নিয়েই শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। পথিকৃৎ বসু পরিচালিত ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবিতে একজন বর্ষীয়ান বিচারপতির চরিত্রে অভিনয় করছেন মিঠুন। পথিকৃৎ বলেন, কাজের প্রতি এই পরিমাণ নিষ্ঠা, না দেখলে বিশ্বাস করা কঠিন। এই অবস্থাতেও তিনি যেভাবে শট দিচ্ছেন, আমি মিঠুনদার কাছে সত্যিই কৃতজ্ঞ।

