১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ছাত্র জমিয়তের উদ্যোগে সীরাতুন্নবী কনফারেন্স

জি এম ফারুক আলম, মণিরামপুর
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মণিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ছাত্র জমিয়তের উদ্যোগে এক সীরাতুন্নবী কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাস। মণিরামপুর উপজেলা শাখার ছাত্র জমিয়তের আহবায়ক উবায়দুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সীরাতুন্নবী কনফারেন্স অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি মুফতি হুসাইন আহম্মেদ, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি খালেদ মাহমুদ, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আজিজুর রহমান, প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলা কামরুজ্জামান কাসেমী, এস এম মারুফ, মোঃ সালেহ উদ্দীন প্রমুখ। অনুষ্ঠান শেষে শাপলা চত্ত্বর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের জন্য মাগফেরাতসহ আহতদের সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়