২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

প্রতিদিনের ডেস্ক:
এক রাতেই ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। শনিবার (২১ সেপ্টেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। তবে এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, ১০১টি ইউক্রেনীয় ফিক্সড-উইং ইউএভি ড্রোন ধ্বংস করা হয়েছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোনের হামলা প্রতিহত করেছে।ব্রিয়ানস্ক অঞ্চলে ৫৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ওই অঞ্চলের গভর্নর জানিয়েছেন, সেখানে ড্রোন হামলার ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রতিবেশী ক্রাইমিয়ার ক্রাসনোদার শহরের ওপর ১৮টি ড্রোন ভূপাতিত করা হয়। ২০১৪ সালে ইউক্রেনের ওই অঞ্চলটি দখল করে নেয় রাশিয়া।ক্রাসনোদরের গভর্নর ভেনিয়ামিন কন্ড্রাতিয়েভ জানিয়েছেন, টিখোরেতস্কি জেলায় একটি ড্রোন থেকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ার পর বিস্ফোরক বস্তু থেকে আগুন ধরে যায়।টেলিগ্রামে এক পোস্টে তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তারপর থেকে গত কয়েক মাস ধরে দুপক্ষের সংঘাত চলছেই। এছাড়া সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিনই ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত বা ধ্বংস করার কথা জানাচ্ছে রাশিয়া।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়