২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭ লাখ টাকা চাঁদাবাজি: মণিরামপুর থানার সাবেক ওসি ও এসআই মোর্তজার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭ লাখ টাকা চাঁবাজি ও মিথ্যা মামলায় কারাগারে পাঠানের ঘটনায় মণিরামপুর থানার সাবেক ওসি মোকারম হোসেন ও এক এসআইসহ অপরিচিত ৪/৫ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার ভুক্তভোগী ভরতপুর গ্রামের আসাদ্জ্জুামান বাদী হয়ে এ মামলা করেছন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শাহিনুর রহমান রয়েল। অপর আসামি হলোম মণিরামপুরের রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির তৎকালিন এসআই গোলাম মোর্তজা। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর রাতে মণিরামপুর থানার তৎকালিন ওসি মোকারম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ আসাদুজ্জামানের বাড়িতে হানা দেয়। এ সময় আসাদুজ্জামানকে ধরে মারপিট করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পুলিশকে টাকা দিতে অস্বীকার করায় আসাদুজ্জামানকে একটি সাদা মাইক্রোবাসে উঠিয়ে পার্শবর্তী শাহাপুর গ্রামের ফাঁকা মাঠের মধ্যে নিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে ক্রয়ফায়ারের ভয় দেখায়। আসাদুজ্জামান মৃত্যুর ভয়ে আসামিদের প্রস্তাবে রাজি হয়ে ভাই নুরুজ্জামানের সাথে মোবাইলে কথা বলিয়ে দিলে তারা তাকে রাজগঞ্জ ফাড়িতে নিয়ে রাখে। নুরুজ্জামানসহ অন্যরা ওই রাতে রাজগঞ্জ ফাঁড়িতে দিয়ে ওই দুই পুলিশ কর্মকর্তার কাছে ৭ লাখ টাকা দেন। আসামিরা আসস্ত করেন সকালে আসাদুজ্জামনকে ছেড়ে দেয়া হবে। কিন্তু আসামিরা আসাদুজ্জামানকে ছেড়ে না দিয়ে দুইটি মিথ্যা মামলায় আটক দেখিয়ে আদালতে চালান করে দেন। আসামিরা প্রভাবশালী হওয়ায় আসামিদের বিরুদ্ধে মামলা করা যায়নি। বর্তমানে পরিবেশ অনুকুলে আশায় তিনি আদালতে এ মামলা করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়