২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

হত্যাচেষ্টার জায়গায় সমাবেশ করতে যাচ্ছেন ট্রাম্প

প্রতিদিনের ডেস্ক:
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে ৫ অক্টোবর এক জনসভার আয়োজন করতে যাচ্ছেন। এই শহরেই তাকে ১৫ জুলাই হত্যার প্রচেষ্টা নেওয়া হয়েছিল।বুধবার (২৫ সেপ্টেম্বর) রিপাবলিকান শিবির এই তথ্য দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।রিপাবলিকান পার্টির বিবৃতিতে বলা হয়েছে, ’১৩ জুলাই আততায়ীর গুলি থেকে রক্ষা পাওয়ার পর প্রথমবার বাটলার ফিরে আসছেন ট্রাম্প।’উল্লেখ্য,যুক্তরাষ্ট্রেরপেনসিলভেনিয়ায় নির্বাচনি প্রচারাভিযানের সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়েছিল। গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে যায়। সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়